বগুড়ায় বড়‌শি‌তে ধরা পড়ল ১০৫ কে‌জির বাঘাইড়

বগুড়ার ধুনট উপ‌জেলার যমুনা নদীতে রঞ্জন চৌধুরী না‌মের এক ব‌্যক্তির বড়‌শি‌তে ধরা প‌ড়ে‌ছে ১০৫ কে‌জি ওজ‌নের বিপন্ন প্রজা‌তির বাঘাইড় মাছ। মঙ্গলবার (১০ মার্চ) বিকালের দিকে মাছটি পান তিনি।

রঞ্জন চৌধুরী জানান, আওলাকান্দি ঘাট এলাকায় যমুনা নদীতে ফেলা বড়শিতে ধরা পড়ে ১০৫ কেজি ওজ‌নের বাঘাইড় মাছটি। কয়েকজনের সহযোগিতায় মাছটি নদী থেকে তুলে আনা হয়।

স্থানীয়রা জানান, বিশাল আকৃতির মাছটি ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা এসে ভিড় জমায়। প‌রে মাছটি ৭৫০ গ্রাম করে ভাগ ক‌রে নেন গ্রামবা‌সী। প্রতি ভাগে এক হাজার টাকা করে মোট সোয়া লাখ টাকা পেয়েছেন রঞ্জন চৌধুরী।

এর আগে এ এলাকার এতবড় মাছ ধরা পড়ার ঘটনা শোনা যায়নি বলে জানান স্থানীয় চিকিৎসক ডা. রেজাউল করিম মন্ডল।

আরও