দুদকের অভিযান

খাগড়াছড়িতে সড়কের জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

খাগড়াছড়িতে সড়কের জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুপুরে সদর উপজেলার চেঙ্গী ব্রিজসংলগ্ন খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের পাশে একটি রেস্টুরেন্টে এ অভিযান চালায় দুদক রাঙ্গামাটি সমন্বিত কার্যালয়। এ সময় উপস্থিত ছিলেন দুদকের রাঙ্গামাটি কার্যালয়ের সহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেন, খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান।

আরও