গতকাল সকালে মহিপুর মৎস্য বন্দরে এফবি জাবের নামের একটি ট্রলারে মাছ দুটি আনা হলে তা দেখতে মানুষের ভিড় জমে। রঙিন দাগ ও লম্বা কাঁটাযুক্ত পাখনার কারণে মাছ দুটি মুহূর্তেই সবার দৃষ্টি আকর্ষণ করে। জানা গেছে, ট্রলারটির মাঝি আসাদ। মাছ দুটি মহিপুর মৎস্য বন্দরের মায়ের দোয়া ফিশ আড়তে তোলা হয়। ব্যবসায়ী মো. ছগির আকন মাছ দুটি কিনে সংরক্ষণ করে রেখেছেন। মাছ দুটির ওজন প্রায় ৮০০ গ্রাম। মাঝি আসাদ বলেন, ‘গত শনিবার কুয়াকাটা উপকূলের গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় অন্যান্য মাছের সঙ্গে এ দুটি লায়ন ফিশ জালে উঠে। প্রথমে মাছ দুটি চিনতে না পারলেও পরে জানতে পারি এগুলো বিষাক্ত লায়ন ফিশ।’ লায়ন ফিশের পাখনার কাঁটায় বিষ থাকে।