বাগেরহাটের চিতলমারী উপজেলার চিংগড়িয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশ্বাস ও শেখ দুই বংশের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় রাজীব শেখ (২৮) নামে একজন নিহত হয়েছে। এছাড়া ২০-৩০টি বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, গতকাল সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। পূর্ব বিরোধের জের ধরে কয়েকটি বসতঘরে আগুন দেয়া হয় এবং মালামাল লুটপাট করা হয়। এ সময় নিহত হন রাজীব শেখ, তিনি ফারুক শেখের ছেলে।
রাতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস । বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
বাগেরহাট পুলিশ সুপার মো. হাসান চৌধুরী জানান, পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাজীব নামে একজন নিহত হয়েছেন।