চিতলমারীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ অবস্থান কর্মসূচি

গতকাল দুপুরে চিতলমারী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাগেরহাটের চিতলমারীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে ডিলার নিয়োগ কমিটি অর্থের বিনিময়ে ডিলারশিপ দিয়েছে এবং এতে দলের স্থানীয় অনেকের জড়িত থাকার অভিযোগ তুলে তাদের বহিষ্কারের দাবি জানিয়েছেন বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. খাদিজা আক্তার ও উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফের অপসারণের দাবি জানানো হয়।

গতকাল দুপুরে চিতলমারী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা কৃষক দলের সভাপতি শেখ শহিদুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি মো. ইউসুফ আলী শেখ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিয়ামত আলী খান, কৃষক দলের সাধারণ সম্পাদক জবরুল শেখ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রাজু খান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম শেখ, ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন আজিম, জয়নুল পারভেজ সুমনসহ আরো অনেকে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. খাদিজা আক্তার বলেন, ‘সার ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির যে অভিযোগ করা হয়েছে, তা সঠিক নয়। সবকিছু যাচাই-বাছাই করে নিয়মনীতি অনুসরণ করেই কমিটি গঠন করা হয়েছে। এক্ষেত্রে অনিয়মের কোনো সুযোগ রাখা হয়নি।’

উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ বলেন, আমরা নিয়ম অনুযায়ী তালিকা অনুমোদনের দায়িত্ব পালন করেছি। এর বাইরে আমাদের কিছু জানা নেই।’

আরও