জাপানে টয়োটার কারখানা ও এলএনজি টার্মিনাল পরিদর্শন করবেন তারেক রহমান

জাপানের চিবা অঞ্চলের খুচৎসু সিটিতে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র এবং নাগোয়ায় টয়োটার কারখানা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া পোশাক ও খুচরা বিক্রয় প্রতিষ্ঠান ইউনিক্লোর সদর দফতরও পরিদর্শনের কথা রয়েছে তার

জাপান সফরকালে দেশটির চিবা অঞ্চলের খুচৎসু সিটিতে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র এবং নাগোয়ায় টয়োটার কারখানা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া পোশাক ও খুচরা বিক্রয় প্রতিষ্ঠান ইউনিক্লোর সদর দফতরও পরিদর্শনের কথা রয়েছে তার।

আজ ঢাকায় প্রধানমন্ত্রীর জাপান সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর করবেন তারেক রহমান। সফরের দ্বিতীয় দিন ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে তারেক রহমানের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি।

সফরকালে বিভিন্ন সরকারি ও বেসরকারি বৈঠকের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শনের কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।

আরও