গাইবান্ধায় পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২

এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দীঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ‎

গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে অফিসার ইনচার্জসহ (ওসি) পুলিশ সদস্যদের মারধরের মামলায় প্রধান আসামিসহ আরো দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৫ এপ্রিল) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দীঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ‎

গ্রেফতারকৃতরা হলেন- মামলার প্রধান আসামি পলাশবাড়ী উপজেলা যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক পলাশ আহমেদ (৩৫) এবং উপজেলা জামায়াতের রোকন গোলজার রহমান (৩৪)।

গাইবান্ধা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে আসামিদেরকে আদালতে সোপর্দ করা হবে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

আরও