জার্মানির যাওয়ার পথে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
আজ দুপুর ১টা ৫৫ মিনিটে যাত্রাবিরতির জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শেরিং।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
ভুটানের প্রধানমন্ত্রীর এক ঘণ্টারও বেশি সময় ঢাকায় যাত্রাবিরতির কথা রয়েছে। যাত্রাবিরতি শেষে শেবিং তোবগে বিশেষ ফ্লাইটে জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।