মোহনগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

বাড়ির সামনে জমিতে ধান কাটছিলেন গোলাপ। এ সময় তার বাবা ও ভাইসহ পরিবারের অন্যরাও সঙ্গে ছিলেন। হঠাৎ ঝড়ো বাতাসসহ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় গোলাপ বজ্রাঘাতের শিকার হয়ে জমির এক পাশে গিয়ে পড়ে যান।

নেত্রকোনার মোহনগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে গোলাপ মিয়া (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার শ্রীরামপুর গ্রামে বৃহস্পতিবার (১ মে) এ ঘটনা ঘটে। নিহত গোলাপ মিয়া উপজেলার শ্রীরামপুর গ্রামের পাইক মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে বাড়ির সামনে জমিতে ধান কাটছিলেন গোলাপ। এ সময় তার বাবা ও ভাইসহ পরিবারের অন্যরাও সঙ্গে ছিলেন। হঠাৎ ঝড়ো বাতাসসহ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় গোলাপ বজ্রাঘাতের শিকার হয়ে জমির এক পাশে গিয়ে পড়ে যান। পরিবারের সদস্যরা উদ্ধার করে দ্রুত মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, বজ্রপাতের ঘটনায় মৃত্যু হওয়ায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের দাফনের জন্য পরিবারের সদস্যদের ১০ হাজার টাকা সহযোগিতা করা হয়েছে।

আরও