কারাদণ্ড

সিরাজগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

পৃথক চারটি স্থানে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেয়া হয় বলে জানিয়েছে প্রশাসন। গতকাল জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে ৭০৯ লিটার ডিজেল ও ৫ লিটার মবিল জব্দ করা হয়। অভিযানে তেল মজুদ ও মূল্য কারসাজির প্রমাণ পাওয়ায় দুই ব্যবসায়ীকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি আরো দুজনকে অর্থদণ্ড দেয়া হয়েছে। জব্দকৃত তেল সরকার নির্ধারিত দরে স্থানীয় ফিলিং স্টেশনের মাধ্যমে বিক্রির জন্য হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও