সীতাকুণ্ডের শিপইয়ার্ডে দুর্ঘটনায় আহত শ্রমিকের মৃত্যু

গত ১৬ আগস্ট সকালে সোনাইছড়ী ইউনিয়নের বারাকা শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করছিলেন আলাউদ্দীন। জাহাজের ওপর কাজ করার সময় অসাবধানতাবশত তার হাত থেকে একটি ভারী লোহার বস্তু নিচে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে আজ ভোরে তার মৃত্যু হয়।

চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুরে বারাকা শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় দুর্ঘটনায় গুরুতর আহত মো. আলাউদ্দীন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আট দিন চিকিৎসাধীন থাকার পর আজ রোববার ভোরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আলাউদ্দীন সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের বাসিন্দা মো. নুরুল ইসলামের ছেলে।

জানা গেছে, গত ১৬ আগস্ট সকালে সোনাইছড়ী ইউনিয়নের বারাকা শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করছিলেন আলাউদ্দীন। জাহাজের ওপর কাজ করার সময় অসাবধানতাবশত তার হাত থেকে একটি ভারী লোহার বস্তু নিচে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে আজ ভোরে তার মৃত্যু হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বণিক বার্তাকে বলেন, বারাকা শিপ ইয়ার্ডে একটি পুরনো জাহাজে কাজ করার সময় গত ১৬ আগস্ট আলাউদ্দীন নামে এক শ্রমিক আহত হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।

আরও