খুলনায় ব্যবসায়ীকে জিম্মি করে চাঁদাবাজির মামলায় দুই পুলিশ কর্মকর্তা ও এক নারীকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের জেল দেয়া হয়েছে। খুলনা যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-২-এর বিচারক এসএম মনিরুজ্জামান সোমবার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সিফাত উল্লাহ (৩০) ও মিরান উদ্দিন (৩৮) এবং নগরীর প্রান্তিকা আবাসিক এলাকার ভাড়াটিয়া ফাতেমা বেগম (৪৪)। সিফাত খুলনা সদর থানায় এবং মিরান সোনাডাঙ্গা মডেল থানায় কর্মরত ছিলেন। চাঁদাবাজির অভিযোগ ওঠার পর তাদের পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।