সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে বরিশালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় ◌েজলার সব ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) উদ্যোক্তাদের সঙ্গে এ সভা হয়। জেলা প্রশাসন আয়োজিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, ১০ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ইউডিসি উদ্যোক্তারা। শুরুতে পেনশন স্কিম নিয়ে ভিডিও ডকুমেন্টারি ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।