বরিশালে স্বাস্থ্যমন্ত্রী

ক্যানসার, কিডনি ও হূদরোগের চিকিৎসায় ৮ হাসপাতাল হচ্ছে

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘ক্যান্সার, কিডনি ও হূদরোগের চিকিৎসায় আট বিভাগে আটটি হাসপাতালের নতুন অবকাঠামো নির্মাণ হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ক্যান্সার, কিডনি হূদরোগের চিকিৎসায় আট বিভাগে আটটি হাসপাতালের নতুন অবকাঠামো নির্মাণ হচ্ছে। হাসপাতালগুলো নির্মাণ হলে আট বিভাগে প্রায় চার হাজার শয্যা বাড়বে। ফলে দেশের লোক উন্নত চিকিৎসা পাবে। তখন বিদেশে যাওয়া লাগবে না। এটি শুরু হলে ক্যান্সারের রোগীরা এখানে চিকিৎসা নিতে পারবে। ঢাকায় যাওয়া লাগবে না।

গতকাল সকালে নির্মাণাধীন শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতাল, বিভাগীয় ক্যান্সার হাসপাতাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের আট বিভাগে পুরনো হাসপাতালের প্রতিটিতে এক হাজার শয্যা বাড়ানোর পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। কিন্তু শেবাচিম হাসপাতাল ঘুরে যা বুঝলাম, তাতে এখানে এক হাজার শয্যায় কাজ হবে না, আরো বেশি লাগবে। রোগীরা যেভাবে চিকিৎসা নিচ্ছেন, তা আমাদের কাঙ্ক্ষিত নয়। আমরা চাই দেশের প্রত্যেক রোগী শয্যায় থেকে সসম্মানে চিকিৎসা নেবেন। এটিই প্রধানমন্ত্রীর অঙ্গীকার, নির্দেশনা, ইচ্ছে আশা। তাই আমরা চেষ্টা করছি তা বাস্তবায়নের। শেবাচিম হাসপাতালের পুরনো ভবনের মেঝে দেয়াল ঠিক নেই। ৫৫-৬০ বছর হয়ে গেছে ভবনের বয়স, ফলে এখানে অবকাঠামোর খুবই অবনতি হয়েছে। আমি মনে করি এখানে নতুন অবকাঠামো হওয়া প্রয়োজন।

মন্ত্রী বলেন, শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতালে গিয়েছিলাম, আধুনিক হাসপাতালটির চারতলা ভবন খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে। হাসপাতালটি চালুর লক্ষ্যে সব কাজ প্রায় সম্পন্ন হয়ে আসছে। অল্পসময়ের মধ্যে এটি এলাকার শিশু মায়েদের জন্য খুলে দেয়া হবে। হাসপাতালটি ৪০০ শয্যার হলেও আপাতত সেখানে এক থেকে ১৫০ রোগী চিকিৎসা নিতে পারবে।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর বিভিন্ন হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও