মাইলস্টোনে তৃতীয় দফায় ছুটি বাড়ল

প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম জানান, আমাদের দিয়াবাড়ি স্থায়ী ক্যাম্পাস আগামী শনিবার (২ আগস্ট) পর্যন্ত বন্ধ থাকবে। তবে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম চলবে। আমরা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলছি, তারা স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরতে আগ্রহী।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আরো তিনদিন ছুটি বাড়ানো হয়েছে। তৃতীয় দফায় ছুটি বাড়িয়ে আগামী শনিবার (২ আগস্ট) পর্যন্ত সব ধরনের শিক্ষা কর্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম জানান, আমাদের দিয়াবাড়ি স্থায়ী ক্যাম্পাস আগামী শনিবার (২ আগস্ট) পর্যন্ত বন্ধ থাকবে। তবে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম চলবে। আমরা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলছি, তারা স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরতে আগ্রহী। আশা করছি, দ্রুতই স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরতে পারব।

এর আগে গত সোমবার দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানটির একটি ভবনে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে ৩৩ জন নিহত এবং দেড় শতাধিকের বেশি আহত হন। এরপর প্রথম দফায় তিনদিনের ছুটি এবং দ্বিতীয় দফায় সোমবার (২৭ জুলাই) পর্যন্ত ছুটি বাড়ানো হয়।

আরও