গাইবান্ধায় বাসের ধাক্কায় নিহত অটোরিকশা চালক ও শিক্ষার্থী

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তিনজনকেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পথে অটোরিকশাচালক ছিদ্দিক ও কলেজছাত্র হাসানের মৃত্যু হয়।

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশাচালক ও এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। গতকাল দিবাগত রাত ১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী পৌর এলাকার রাইগ্রাম মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাচালক ছিদ্দিক (৪০) এবং যাত্রী কলেজছাত্র হাসান (১৮) ও মারুফ (২০) গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তিনজনকেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পথে অটোরিকশাচালক ছিদ্দিক ও কলেজছাত্র হাসানের মৃত্যু হয়।

নিহত ছিদ্দিক পলাশবাড়ী পৌর শহরের পশ্চিম গোয়ালপাড়া গ্রামের কফিল উদ্দিনের ছেলে। নিহত হাসান একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

আহত মারুফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পরে ঢাকার পিজি হাসপাতালে নেয়া হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আরও