তিনি বলেন, মানবাধিকার রক্ষা এবং গুম সংস্কৃতির অবসান ঘটাতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ হলেও দেশের সামাজিক ও ধর্মীয় বাস্তবতাকে বিবেচনায় নিয়ে ধাপে ধাপে এগোতে হবে।
গতকাল বিকালে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে নাগরিক প্লাটফর্ম-রিফর্ম ওয়াচের উদ্যোগে এবং এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্মের আয়োজনে ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫: নতুন সংসদের কাছে প্রত্যাশা’ বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. ফজলুর রহমান, ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির, অ্যাডভোকেট আহমেদ আযম খান, ব্যারিস্টার রুমিন ফারহানা, এজেডএম রেজওয়ানুল হক। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ রেহমান সোবহান, ব্যারিস্টার সারা হোসেন, খুশী কবিরসহ আরো অনেকে।