সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ২ গরু ব‌্যবসায়ী নিহত

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের মির্জাপুর এলাকায় গরু বোঝাই ইঞ্জিন ভ‌্যান (আলমসাধু) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই গরু ব‌্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত তিন ব‌্যবসায়ী। আজ দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পাটকেলঘাটা থানার (ওসি) তদন্ত জাহিদুল ইসলাম জানান, সাতক্ষীরা সদর উপজেলার কোমরপুর গ্রামের ৬-৭ জনের একদল গরু ব‌্যবসায়ী ইঞ্জিনচালিত একটি আলমসাধু করে ৪টি গরু নিয়ে ডুমুরিয়ার খর্নিয়া গরু হাটের উদ্দেশে রওনা হন।

একপর্যায়ে তারা মির্জাপুর বালিতলায় পৌঁছলে আলমসাধুর চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই গরু ব‌্যবসায়ী নিহত হয়।

নিহত একজনের নাম ইশার আলী। তবে অপর জনের নাম এখনো জানা যায়নি। এ ঘটনায় আহত হন গরু ব‌্যবসায়ী মামুন হোসেন, আমিনুল ইসলাম ও মোতালেব হোসেন। তাদের সবার বাড়ি সাতক্ষীরার কোমরপুর গ্রামে।

আরও