বনে ৯ বগি রেখে চলে গেল ট্রেন

গতকাল দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে এ ঘটনা ঘটে।

ট্রেনের হুক ছিঁড়ে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাউয়াছড়া বনের ভেতরে রেখে ইঞ্জিনসহ বাকি সাতটি বগি নিয়ে শ্রীমঙ্গলের দিকে চলে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ওই নয়টি বগিতে থাকা কয়েকশ যাত্রী মাঝপথে আটকা পড়েন।

গতকাল দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে এ ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল রেলওয়ের স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন জানান, সিলেট থেকে সকাল ১০টার দিকে চট্টগ্রামের উদ্দেশে ট্রেনটি ছেড়ে আসে। দুপুরে কমলগঞ্জের লাউয়াছড়া বনের ভেতরে পৌঁছার পর হঠাৎ ট্রেনের নয়টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড় প্রসাদ দাস পলাশ জানান, বিকাল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল থেকে পুনরায় পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন এনে লাউয়াছড়ায় থাকা নয়টি বগি নিয়ে যাওয়া হয়।

আরও