কিশোরগঞ্জের তাড়াইলে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বজলুর রহমান (৪৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার বোরগাঁও হাওরে এ ঘটনা ঘটে। বজলুর রহমান উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
তাড়াইল থানার ওসি সাব্বির রহমান জানান, সকালে বাড়ির পাশের হাওরে কয়েকজনের সঙ্গে মাছ ধরতে যান বজলুর। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে বজলু মিয়া ঘটনাস্থলেই মারা যান।