বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়ায় শাহীনুর বেগম নামে এক নারীকে ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। শাহীনুর বেগমের বাড়ি বালিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে। গতকাল বিকালে নতুন ঘর উদ্বোধন ও চাবি হস্তান্তর করা হয়। এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘরটি উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার।