চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে গরু পাচারের সময় পাঁচ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। গত শনিবার রঘুনাথপুর সীমান্ত দিয়ে পাচারের সময় তিনটি গরু ও দুটি ধারালো অস্ত্রসহ তাদের আটক করা হয়। গতকাল দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনির উজ জামান। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।