সিপিএএর গোলটেবিল অনুষ্ঠিত

‘বাংলাদেশ স্বাধীনতার পর থেকে ইন্দো-সেন্ট্রিক পররাষ্ট্রনীতির ওপর গুরুত্বারোপ করেছিল। এর ফলে আমরা বিপর্যয়ের মুখোমুখি হয়েছি।

‘বাংলাদেশ স্বাধীনতার পর থেকে ইন্দো-সেন্ট্রিক পররাষ্ট্রনীতির ওপর গুরুত্বারোপ করেছিল। এর ফলে আমরা বিপর্যয়ের মুখোমুখি হয়েছি। তাই এ প্যারাডাইম থেকে বের হয়ে আমাদের নতুন করে সম্পর্ক তৈরি করতে হবে।’ গতকাল সেন্টার ফর পলিসি অ্যানালাইসিস অ্যান্ড অ্যাডভোকেসি (সিপিএএ) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এমন মত উঠে আসে।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশ ২.০: রিইমাজিনিং পার্টনারশিপস উইথ সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া’ শীর্ষক এ গোলটেবিল সংলাপ অনুষ্ঠিত হয়। সিপিএএ প্রেসিডেন্ট এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মো. শরীফুল আলম এতে সভাপতিত্ব করেন।

গোলটেবিলে প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এম শাহীদুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক দিলারা চৌধুরী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (সার্ক ও বিমসটেক) রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার, নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মাদ হাসান নাসির, নর্থ-সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (এসআইপিজি) পরিচালক অধ্যাপক তৌফিক এম হক, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, দৈনিক নয়াদিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী, সাওয়াব ফাউন্ডেশনের চেয়ারম্যান এসএম রাশেদুজ্জামান, তরুণ সমাজ চিন্তক আলী আহসান জুনায়েদ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। অংশগ্রহণকারীদের মধ্যে বিশিষ্ট ক্লাইমেট-চেঞ্জ বিশেষজ্ঞ ড. ফজলে রাব্বি সাদেক আহমদ বক্তব্য রাখেন। —বিজ্ঞপ্তি

আরও