গত শনিবার রাত আড়াইটার দিকে খইয়াছড়া ইউনিয়নের দুয়ারু গ্রামের সফি মিস্ত্রি বাড়ির গিয়াস উদ্দিনের ঘরে এ ঘটনা ঘটে। অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমারি ও শোকেসের দরজা ভেঙে প্রায় ৫০ হাজার নগদ টাকা, তিন ভরি স্বর্ণালংকার ও তিনটি মোবাইল ফোন লুট হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। গতকাল সকালে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।