দোহায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বল্পোন্নত দেশগুলোর ৫ম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে কাতারের দোহায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (৪ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান কাতার সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।

প্রসঙ্গত, আজ বেলা ১১টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি দোহার উদ্দেশে ছেড়ে যায়।

আরও