রামপালে কিশোরকে বেঁধে নির্যাতন, আটক ৩

বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবেড় গ্রামে চুরির অপবাদ দিয়ে এক কিশোরকে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়েছে।

বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবেড় গ্রামে চুরির অপবাদ দিয়ে এক কিশোরকে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়েছে। পুলিশ খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় কিশোরকে উদ্ধার করে রামপাল হাসপাতালে ভর্তি করেছে। নির্যাতনে গ্রামপুলিশসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের বাবা বাদী হয়ে গতকাল পাঁচজনকে আসামি করে রামপাল থানায় একটি মামলা করেছেন।

আসামিরা হলেন মল্লিকেরবেড় গ্রামের শহিদুল মাঝির ছেলে মাহমুদ ইসলাম (২৫), মৃত মোজাম্মেল হাওলাদারের ছেলে মো. কেরামত হাওলাদার (৫০) ও একই গ্রামের মৃত আ. রহমান খানের ছেলে গ্রামপুলিশ মো. নাসিম খান। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাত-পা বেঁধে লাঠি ও পা দিয়ে কয়েকজন ব্যক্তি এক কিশোরকে নির্যাতন করছেন। এ সময় ওই কিশোরের চিৎকারে কেউ এগিয়ে আসেনি। 

মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আসামি মাহমুদ ইসলামের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় টাকা চুরির অপবাদ দিয়ে ওই কিশোরকে প্রথমে একটি ঘরের মধ্যে আটকে রেখে নির্যাতন করা হয়। পরে স্থানীয় গ্রামপুলিশ নাসিম খান তার সহযোগীদের নিয়ে হাত-পা বেঁধে নির্যাতন চালান। রাতে রামপাল পুলিশ খবর পেয়ে ওই কিশোরকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রামপুলিশসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

আরও