মার্কিন গোয়েন্দা তথ্যে দেশে হুন্ডি কারবারি ধরল সিআইডি

আমেরিকার গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে দেয়া তথ্যের ভিত্তিতে দেশে হুন্ডি কারবারি একটি চক্রকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আমেরিকার গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে দেয়া তথ্যের ভিত্তিতে দেশে হুন্ডি কারবারি একটি চক্রকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। চক্রটি প্রতারণামূলকভাবে এক মার্কিন নাগরিকের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে এবং পরে সেই অর্থ হুন্ডির মাধ্যমে দেশে আনে। গতকাল সিআইডি সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

সিআইডি জানায়, বাংলাদেশের নাগরিক কর্তৃক একজন মার্কিন নাগরিক প্রতারিত হলে আমেরিকার গোয়েন্দা সংস্থার সহযোগিতামূলক যোগাযোগের সূত্র ধরে সিআইডি অনুসন্ধান শুরু করে। সিআইডির অনুসন্ধানে উঠে আসে মার্কিন নাগরিক ডেবোরাহ জন্সটন রামলো ডেবির সঙ্গে এ প্রতারক চক্র বিভিন্ন মাধ্যমে যোগাযোগ স্থাপন করে সখ্য গড়ে তোলে।

অভিযোগ, প্রতারক চক্র তাদের ড্রাগ ইনফর্সমেন্ট এজেন্সি (ডিইএ) পরিচয় দিয়ে ২ লাখ ২২ হাজার ডলার (বাংলাদেশী মুদ্রায় ২ কোটি ৭০ লাখ ১৬ হাজার ৩৫১ টাকা) আত্মসাৎ করে।

তদন্তসংশ্লিষ্টরা জানান, মার্কিন নাগরিক ডেবোরাহ রামলোর সঙ্গে সখ্য গড়ে তুলে প্রতারক চক্রটি ২ লাখ ২২ হাজার ডলার আত্মসাৎ করে। এ অর্থ বাংলাদেশী শিক্ষার্থীদের মাধ্যমে আমেরিকা থেকে পাঠানো হয় এবং তাদের অভিভাবকদের কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সিআইডি তদন্ত শুরু করে। অভিযুক্ত ব্যক্তিরা হুন্ডি, মানি লন্ডারিং ও দীর্ঘদিন ধরে প্রতারণা কার্যক্রম চালিয়ে আসছিলেন।

আরও