মাদারীপুরের রাজৈর এলাকায় ট্রাক উল্টে দুই মৌচাষী নিহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) ভোর পাঁচটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জামালপুর জেলার সরিষাবাড়ি থানার আমজাদ হোসেনের ছেলে রানা হোসেন (২৭) ও একই থানার মুক্তার হোসেনের ছেলে লিখন আহমেদ (১৮)। ঘটনার পর থেকে ট্রাকের চালক ও হেলপার পলাতক বলে জানিয়েছেন পুলিশ।
মাদারীপুর মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মামুন আল রশিদ জানান, ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর বড় ব্রিজের ঢালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুই মৌচাষী নিহত হয়। খবর পেয়ে মস্তফাপুর হাইওয়ে পুলিশ নিহতদের লাশ এবং ট্রাক উদ্ধার করে।
এ ঘটনায় নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তরসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।