ঢাকার সাভারে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে এলাকাবাসী। গতকাল সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ভাকুর্তা ভাঙা ব্রিজ এলাকায় মানববন্ধনে অংশ নেন স্থানীয়রা। মানববন্ধনে বক্তারা বলেন, এ এলাকায় ফুটওভার ব্রিজ না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সবাই জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হচ্ছেন। তাই অবিলম্বে এখানে একটি ওভারব্রিজ নির্মাণের দাবি জানাই।