কুড়িগ্রামে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার, নিরাপদে বন বিভাগের কাছে হস্তান্তর

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাতআংগারিয়া ভাসানীপাড়া গ্রাম থেকে প্রায় ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা বলদিয়া বাজারের স্থানীয় সাপুড়ে মোজাহারের সহযোগিতায় সাপটি উদ্ধার করেন।

স্থানীয়রা জানিয়েছেন, আজ সকালে জমিতে কাজ করছিলেন কৃষকরা। হঠাৎ তাদের চোখে পড়ে বিশাল অজগর সাপটি। মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সার্কেল এএসপি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উৎসুক জনতা যাতে সাপটির কোনো ক্ষতি করতে না পারে, সে জন্য ঘটনাস্থল ঘিরে সুরক্ষাবেষ্টনী তৈরি করে পুলিশ। পরে নিরাপদে সাপটি উদ্ধার করে কুড়িগ্রাম বন বিভাগের কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

কুড়িগ্রাম বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. সাদিকুর রহমান বলেন, অজগরটি স্থানীয় এক সাপুড়ে ধরেছিলেন। আমরা এটি রংপুর বিভাগীয় বন দপ্তরে পাঠিয়েছি।

আরও