ডেঙ্গুতে আরো দুই প্রাণহানি

মারা যাওয়া ‍দুজন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এ প্রাণহানির ঘটনা ঘটে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫৫ জন।

গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মারা যাওয়া ‍দুজন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২১১ জনের মৃত্যু হলো। এর মধ্যে সেপ্টেম্বরে প্রাণ গেছে ১১৫ জনের, যা মাসের হিসাবে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত সময়ে এডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৭৬ জন ভর্তি হয়েছে, দক্ষিণ সিটিতে ভর্তি হয় ১১৩ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয় ২৪১ জন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ৪৪ জন, চট্টগ্রামে ২৪৬, খুলনায় ১৩০, ময়মনসিংহে ৩৭, রংপুরে ৪৪ ও সিলেটে চারজন ভর্তি হয়েছে। আর এ সময় ডেঙ্গুর চিকিৎসা নিয়ে ৯৫৩ জন হাসপাতাল ছেড়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর ৭০ হাজার ১০৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৬৪ হাজার ৮২৭ জন হাসপাতাল ছেড়ে গেছে।

আরও