রাজশাহীতে একদিনে ১৩ জনের মৃত্যু

করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘন্টায় ১৩ জন মারা গেছেন।

করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  গত ২৪ ঘন্টায় ১৩ জন মারা গেছেন। 

এদের মধ্যে ৫ জন করোনায় এবং ৮ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। ১৩ জনের মধ্যে ১২ জনেরই বাড়ি রাজশাহী জেলায়। অন্যজন নাটোরের বাসিন্দা।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, হাসপাতাল সূত্র জানিয়েছে ৩০৯ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৩৯৩ জন।  এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১৯ জন। 

করোনা নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ১৮৪ জন। এছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৪৭ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ৬২ জনের নমুনায়। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ জন। এই একদিনে হাসাপাতল ছেড়েছেন ৬১ জন।

এদিকে, সোমবার (২১ জুন) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ১৮৮ জনের এবং রাজশাহী মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ২৭৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে রামেক হাসপাতাল ল্যাবে ৫০ ও রামেক ল্যাবে ১০২ জনের নুমানায় করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষার অনুপাতে রাজশাহীতে সবেচেয়ে বেশি ৩৩ দশমিক ৫১ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। একই দিনে চাঁপাইনবাবগঞ্জের ২৯ দশমিক ৮৭ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছে।

আরও