৫৬ জাহাজে জ্বালানি তেল ঘাটতির সংবাদ

বিপিসির চার সদস্যের কমিটি গঠন

বিপিসির সচিব শাহিনা সুলতানার স্বাক্ষরে ৪ নভেম্বর জারি করা অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিপিসির মহাব্যবস্থাপক (অর্থ) মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদকে।

চট্টগ্রাম বন্দরে ‘৫৬টি জাহাজে ২৯ লাখ ৬৫ হাজার লিটার জ্বালানি তেলের ঘাটতি’ শিরোনামে বণিক বার্তায় প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। ৪ নভেম্বর প্রকাশিত সংবাদের সত্যতা যাচাই, জ্বালানি তেলের ঘাটতির গ্রহণযোগ্য পরিমাণ নির্ধারণ, আর্থিক ক্ষতির হিসাব এবং এর জন্য দায়ীদের চিহ্নিত করতে চার সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বিপিসির সচিব শাহিনা সুলতানার স্বাক্ষরে ৪ নভেম্বর জারি করা অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিপিসির মহাব্যবস্থাপক (অর্থ) মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদকে। সদস্য হিসেবে রয়েছেন বিপিসির উপমহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং ইস্টার্ন রিফাইনারি পিএলসির (ইআরএল) উপমহাব্যবস্থাপক (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস)। কমিটির সদস্য সচিব করা হয়েছে বিপিসির সহকারী ব্যবস্থাপককে (বাণিজ্য ও অপারেশন)।

আরও