আ.লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী

এবার ঘরোয়াভাবে হবে আয়োজন

ক্ষমতাসীন আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন। মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারণে এবার বর্ণাঢ্য আয়োজন থেকে সরে এসেছে দলটি। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বেশকিছু কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী।

ক্ষমতাসীন আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন। মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারণে এবার বর্ণাঢ্য আয়োজন থেকে সরে এসেছে দলটি। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বেশকিছু কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী।

আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল কর্মসূচি ঘোষণা করা হয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে আসন্ন কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, মহামারী করোনার কারণে যথাযথভাবে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পারছি না। ঘরোয়াভাবে সীমিত আকারে অনুষ্ঠান কাটছাঁট করতে হয়েছে।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ২৩ জুন সূর্যোদয়ের সময় কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব কার্যালয়ে দলীয় জাতীয় পতাকা উত্তেলন। একই দিন সকাল ৯টায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। ওইদিন বেলা ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

দিবসটি উপলক্ষে জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআইয়ের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হবে এবং বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত হবে।

ওবায়দুল কাদের কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংগতি রেখে সারা দেশে আওয়ামী লীগ সহযোগী সংগঠনগুলোকে স্বাস্থ্যবিধি মেনে অনুরূপ কর্মসূচি গ্রহণের মাধ্যমে দিবসটি পালনের আহ্বান জানিয়েছেন।

আওয়ামী লীগের আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রবীণ নেতারা এবং তরুণ প্রজন্মের কাছ থেকে ভিডিও শুভেচ্ছাবার্তা আহ্বান করা হয়েছে। শুভেচ্ছাবার্তার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে করোনা মোকাবেলায় আওয়ামী লীগের পদক্ষেপ, গত ১২ বছরে বাংলাদেশ আওয়ামী লীগের সাফল্য ব্যর্থতা, আওয়ামী লীগের কাছে তরুণদের প্রত্যাশা এবং সরকারের বিভিন্ন কাজের মূল্যায়ন দেশকে এগিয়ে নিতে তরুণদের পরামর্শ। নির্দিষ্ট বিষয়বস্তুর ওপর প্রাসঙ্গিক শুভেচ্ছাবার্তা থেকে নির্বাচিত কিছু ভিডিও প্রকাশ করবে দলটি। আর বিষয়গুলো সার্বক্ষণিক মনিটর করছে আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই।

আরও