হামের উপসর্গে এক শিশু ও ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু

প্রতিবেদন অনুযায়ী, এ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকা বিভাগে একজন মারা গেছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে যার মৃত্যু হয়েছে তিনি খুলনা বিভাগের।

দেশে হামের উপসর্গে আরো এক শিশুর ও ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তারা মারা যান। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকা বিভাগে একজন মারা গেছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে যার মৃত্যু হয়েছে তিনি খুলনা বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে ১ হাজার ২৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৭ শিশু মারা গেছে।

এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫১২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া সিলেট বিভাগে ২০২ জন, চট্টগ্রামে ১১০, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৯, বরিশালে ৬৮, খুলনায় ৫৬ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে।

প্রতিবেদনে আরো জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়েছে ৯৭ শিশুর। এ নিয়ে এখন পর্যন্ত ২৩ হাজার ৮৬৭ জনের হাম শনাক্ত হয়েছে। আর নতুন করে ৯৮৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ২৮ হাজার ৬৬০ জনে। একই সময়ে মোট ২ লাখ ৩ হাজার ৫২৮ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৯৫ হাজার ৮৮ জন।

এদিকে শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে শুধু ঢাকা বিভাগে আছে ৬০৪ জন। এছাড়া ময়মনসিংহ বিভাগে ৭০ জন, চট্টগ্রামে ২৮১, খুলনায় ২২৮, রাজশাহীতে ১৪৯, রংপুরে ৬৭ ও বরিশাল বিভাগে ২৩৪ জন রয়েছে।

এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৩৫ হাজার জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গুতে মোট ৪১৯ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে চলতি মাসের এ পর্যন্ত মারা গেছে ১৭৪ জন। এছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

আরও