বাগেরহাটে শিশু নির্যাতনের ঘটনায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

বাগেরহাটের মোড়েলগঞ্জে চুরির অপবাদে ১১ বছর বয়সী এক শিশুকে নির্যাতনের ঘটনায় ইউপি সদস্যের রিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল ওই শিশুর ফুফু বাদী হয়ে ইউপি সদস্য মো. মোহসিন খানকে আসামি করে মোড়েলগঞ্জ থানায় মামলাটি করেন।

বাগেরহাটের মোড়েলগঞ্জে চুরির অপবাদে ১১ বছর বয়সী এক শিশুকে নির্যাতনের ঘটনায় ইউপি সদস্যের রিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল ওই শিশুর ফুফু বাদী হয়ে ইউপি সদস্য মো. মোহসিন খানকে আসামি করে মোড়েলগঞ্জ থানায় মামলাটি করেন। মোহসিন খান উপজেলার পুঁটিখালী ইউনিয়ন পরিষদের নং ওয়ার্ড সদস্য।

এদিকে ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত ইউপি সদস্য। বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, একটি শিশুকে নির্যাতনের ঘটনায় মোড়েলগঞ্জ উপজেলার পুঁটিখালী ইউনিয়ন পরিষদের নং ওয়ার্ড সদস্য মো. মোহসিন খানের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যত দ্রুত সম্ভব তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, শনিবার দুপুরে উত্তর পুঁটিখালী গ্রামের ওবায়দুল খানের ঘেরে গোসল করার সময় ওই শিশুকে ধরে নিয়ে নির্যাতন করেন ইউপি সদস্য মো. মোহসিন খান। পরবর্তী সময়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার পরিবার।

আরও