চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন। হাসপাতালের সার্বিক পরিস্থিতি পরিদর্শনের পর তিনি চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীনকে তাৎক্ষণিক অব্যাহতি দেয়ার নির্দেশ দিয়েছেন।
আজ সকালে আকস্মিকভাবে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এসময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের সময় হাসপাতালের ব্যবস্থাপনায় নানা অসঙ্গতি দেখে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। এ সময় তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সময় চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীনকে তাৎক্ষণিক অব্যাহতি দেয়ার নির্দেশও দেন।
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনার বিভিন্ন দুর্বলতা সামনে আসে। সরকারি এই স্বাস্থ্যকেন্দ্রের সেবার মান ও ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে।