‎সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

নিহতরা সবাই একই বাসের যাত্রী

সকাল সাড়ে ৭ টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামিরে এ দুর্ঘটনা ঘটে

‎সিলেট-ঢাকা মহাসড়কের দয়ামীর এলাকায় দুই বাসের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই একই বাসের যাত্রী।

‎ওসমানীনগর উপজেলার দয়ামিরে আজ সকাল সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৮ জন নিহত ও কয়েকজন আহত হন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

‎ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম ভুইয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে দয়ামীরে বেঙ্গল বাস ও ইউনিক বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইউনিক বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

‎তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৮ জন মারা যান। নিহত সকলেই ইউনিক বাসের যাত্রী। মরদেহগুলো উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

‎ওসি জানান, দুর্ঘটনায় দুই বাসেরই বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। আমি নিজেও কয়েকজনকে নিয়ে হাসপাতালে এসেছি।

আরও