ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে দেখতে হাসপাতালে গিয়েছেন বর্তমান উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। শুক্রবার (৭ মার্চ) রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন সাবেক উপাচার্যের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. মফিজুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ ও পরিবারের সদস্যরা ছিলেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা ক্লাবে (রমনায়) গিয়েছিলেন সাবেক ঢাবি উপাচার্য। সেখানে দাঁড়িয়ে কথা বলতে বলতে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রথমে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয় এবং পরে লাইফ সাপোর্টে নেয়া হয়।