বরগুনায় সড়ক সংস্কারে ধীরগতি এলাকাবাসীর বিক্ষোভ

বরগুনায় সড়ক সংস্কারকাজে ধীরগতি ও অনিয়মের অভিযোগ তুলেছেন এলাকাবাসী।

প্রতিবাদে গতকাল বরগুনা-নিশানবাড়িয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় সড়কে বাঁশ ফেলে রাখায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কয়েক ঘণ্টার অবরোধে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন পথচারীরা।

স্থানীয় বাসিন্দা রুবেল, হানিফ, জাফর, আকরাম হোসেনসহ কয়েকজন জানান, দীর্ঘদিন ধরে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

এ বিষয়ে এলজিইডি বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান খান জানান, কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। জনগণের দুর্ভোগ কমাতে সড়কটি দ্রুত চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছে। কাজের গতি বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, সদর উপজেলার ক্রোক সুইজ থেকে নিশানবাড়িয়া পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার সড়ক সংস্কার ও প্রশস্তকরণ প্রকল্পের কাজ চলছে। ২০২৪-২৫ অর্থবছরে প্রকল্পটিতে ৩২ কোটি ৭৩ লাখ ৪১ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। ২০২৪ সালের মার্চে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়া হলেও নির্ধারিত ১০ মাসে কাজ শেষ হয়নি। ২২ মাস পেরিয়ে গেলেও কাজ অসম্পূর্ণ রয়েছে। দীর্ঘদিন ধরে চলমান সংস্কারকাজের কারণে সড়কে ধুলাবালির সৃষ্টি হয়েছে। এতে সড়কের দুই পাশের বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। বিশেষ করে পথচারীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

আরও