রাজবাড়ীর পদ্মায় আবারো মিলল ৫০ কেজি ওজনের বাগাইড়, বিক্রি ৭৭ হাজার ৫০০ টাকায়

মাছটি আড়তে আনা হলে এটিকে দেখার জন্য স্থানীয়রা ভিড় করে। অনেকে মোবাইলে ভিডিও ধারণ করতে ব্যস্ত হয়ে পড়েন। পরে আড়ৎদার রেজাউল মন্ডলের আড়তে মাছটিকে উন্মুক্ত নিলামে তোলা হয়।

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৫০ কেজি ওজনের বিশাল এক বাগাইড় মাছ। শনিবার (২৮ জুন) দুপুরে রাজবাড়ী জেলার দৌলতদিয়া ইউনিয়নের কলাবাগান এলাকায় জেলে সিদ্দিক হলদারের জালে মাছটি ধরা পড়ে।

মাছটি আড়তে আনা হলে এটিকে দেখার জন্য স্থানীয়রা ভিড় করে। অনেকে মোবাইলে ভিডিও ধারণ করতে ব্যস্ত হয়ে পড়েন। পরে আড়ৎদার রেজাউল মন্ডলের আড়তে মাছটিকে উন্মুক্ত নিলামে তোলা হয়। সেখানে স্থানীয় আড়ৎদার ও মাছ ব্যবসায়ীরা অংশ নেন। নিলামে কেজি প্রতি ১ হাজার ৫৫০ টাকা দরে মাছটির দাম দাঁড়ায় ৭৭ হাজার ৫০০ টাকা। মাছটি কিনে নেন আড়ৎদার চান্দু মোল্লা।

চান্দু মোল্লা বলেন, ইদানীং পদ্মা নদীতে প্রায়ই বড় মাছ ধরা পড়ছে। তবে গত দুই এক বছরে এটি সবচেয়ে বড় মাছ। এ ধরনের মাছের চাহিদা সবসময় বেশি থাকে। মাছটি কেনার পর অনলাইনে বিক্রির জন্য দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে।

তিনি আরো জানান, আপাতত মাছটি দৌলতদিয়া ফেরি ঘাটে পল্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। কেজি প্রতি একশ টাকা লাভ পেলেই এটি বিক্রি করা হবে।

আরও