সুনামগঞ্জে মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা লেগে নিহত ২

নিহতরা হলেন— জুয়েল মিয়া ও শব্দর আলী। তারা দুজনেই জেলা প্রশাসকের কার্যালয়ে জারিকারক হিসেবে কাজ করতেন।

সুনামগঞ্জের শান্তিগঞ্জে একটি মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা লেগে জেলা প্রশাসকের কার্যালয়ের দুই কর্মী নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার জয়কলস গ্রামের পাশে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— জুয়েল মিয়া ও শব্দর আলী। তারা দুজনেই জেলা প্রশাসকের কার্যালয়ে জারিকারক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে জুয়েল ও শব্দর মোটরসাইকেলে করে জেলা প্রশাসকের কার্যালয়ের একটি চিঠি জগন্নাথপুর উপজেলায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জয়কলস এলাকায় তাদের মোটরসাইকেলে একটি প্রাইভেটকারের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয়রা আরেকজনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) রফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।

জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরী এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও