শ‌্যামনগ‌রে বজ্রপা‌তে কৃষক নিহত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট এলাকায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘ‌টে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম।

নিহত ওই কৃষকের নাম লুৎফর রহমান (৫৫)। তি‌নি ধুমঘাট গ্রা‌মের বা‌সিন্দা।

স্থানীয়রা জানায়, নিজের কৃষি জমিতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতের শিকার হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।

আরও