আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হাসপাতালে ভর্তি

করোনাভাইরাস সংক্রমণ পরবর্তী স্বাস্থ্যগত জটিলতা দেখা দেয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি বর্তমানে চিকিৎসাধীন।

আজ শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাপস কান্তি বল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে বিচারপতি মো. শাহিনুর ইসলামকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা ভালো। নতুন করে কোনো সমস্যা না হলে আগামী দুয়েক দিনের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন।

গত ১৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্র যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম। সেখানে তার ছেলের বাসায় অবকাশযাপনে গিয়ে করোনা আক্রান্ত হন। যুক্তরাষ্ট্রেই করোনা মুক্ত হন তিনি। গত ৩১ জানুয়ারি বিকেল দেশে ফেরেন এ বিচারপতি।

২০১৭ সালের ১১ অক্টোবর থেকে বিচারপতি মো. শাহিনুর ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও