দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম । ভালোমানের স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েচে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হচ্ছে।
স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম কমায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। ২১ ক্যারেটের দাম এক হাজার নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৮১৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৭ হাজার ৯০৭ এবং সনাতন পদ্ধতিতে দাম পড়বে ১ লাখ টাকা ৫৩ হাজার ৪৯৮ টাকা।
এর আগে সর্বশেষ ৩০ সেপ্টেম্বর স্বর্ণের দাম সমন্বয় করা হয়। ওই সময় ভ্যাটসহ ২২ ক্যারেটে প্রতি ভরির দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১২১ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। দাম বাড়ানো হয়েছে ৫৯ দফা; কমানো হয়েছে ৬২ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।
স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রৌপ্য। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রৌপ্যের দাম ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ১৪১, ১৮ ক্যারেট ৩ হাজার ৫৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রৌপ্যের দাম ২ হাজার ৬৮৩ টাকা।