অজগর উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আট ফুট লম্বা বার্মিজ প্রজাতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

পরে সাপটি স্থানীয়রা বন বিভাগের কাছে হস্তান্তর করেন। গতকাল দীঘিনালা উপজেলার মেরুং রেঞ্জের উপবন কর্মকর্তার কাছে অজগরটি হস্তান্তর করা হয়। মেরুং রেঞ্জের উপবনরক্ষক কর্মকর্তা মো. জাফরুল্লাহ বলেন, ‘উদ্ধার হওয়া বার্মিজ অজগরটি লম্বায় প্রায় আট ফুট এবং ওজন ৭ কেজি ৮০০ গ্রাম। অজগরটিকে গভীর সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।’

আরও