পুরস্কার প্রদান

দেশব্যাপী তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি দেশের সব ব্রাঞ্চে পক্ষকালব্যাপী আয়োজন করে গ্রাহক সেবা পক্ষ।

দেশব্যাপী তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি দেশের সব ব্রাঞ্চে পক্ষকালব্যাপী আয়োজন করে গ্রাহক সেবা পক্ষ। তার অংশ হিসেবে আয়োজিত হয় উদ্যোক্তা মেলা, স্কুল ব্যাংকিং ও গ্রাহক সমাবেশ। গতকাল সমাপনী দিনে পুরস্কৃত করা হয় ব্যাংকের শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা। ব্যাংকের এসএমই ডিপার্টমেন্টের ডিজিএম ও ডিপার্টমেন্ট হেড মো. মান্নান হোসেনের পরিচালনায় এমডি ও সিইও মো. জসীম উদ্দিনের পক্ষে এ বছর শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা হিসেবে সিলেট ব্রাঞ্চের অধীনে গ্রাহক নুশরাত জাহান শেফার হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন সিলেট অঞ্চলের প্রধান ও ডিজিএম মো. ফাইদুর রহমান ও সিলেট প্রধান শাখার ব্যবস্থাপক মো. আশরাফ উল আলম।

আরও