মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুস্থ ও অসহায়দের মধ্যে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিজিবি। মঙ্গলবার বিকালে সরাইল সরকারি ডিগ্রি কলেজ মাঠে ৪০০ দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে এগুলো বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, সয়াবিন তেল ও আলু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির সরাইল রিজিয়ন সদর দপ্তরের ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল কাজি শামীম হাছান।