রাবির উপ-উপাচার্য হলেন অধ্যাপক মো. হুমায়ুন কবীর

বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি শর্তসাপেক্ষে তাকে চার বছরের জন্য এ পদে নিয়োগ দেন। অধ্যাপক মো. হুমায়ুন কবীর ১৯৬৩ সালে চুয়াডাঙ্গায় জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বোর্ড থেকে ১৯৭৯ সালে এসএসসি ও ১৯৮১ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপরে ১৯৮৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিষয়ে বিকম (সম্মান) ও ১৯৮৫ সালে এমকম ডিগ্রি লাভ করেন। ১৯৯৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও ১৯৯৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৯৯০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে লেকচারার পদে যোগ দেন এবং ২০০৪ সালে অধ্যাপক হন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) ডিপার্টমেন্টের অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

নিয়োগ পেয়েই আজ বিকালে অধ্যাপক মো. হুমায়ুন কবীর উপ-উপাচার্য হিসেবে তার দায়িত্ব বুঝে নেন। পরে তাকে নিয়োগের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 

শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে উপ-উপাচার্যের অফিস কক্ষে এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক (অব.) মো. অবাইদুর রহমান প্রামাণিক, রেজিস্ট্রার মো. আবদুস সালাম, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডেসহ বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট প্রমুখ উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি শর্তসাপেক্ষে তাকে চার বছরের জন্য এ পদে নিয়োগ দেন। অধ্যাপক মো. হুমায়ুন কবীর ১৯৬৩ সালে চুয়াডাঙ্গায় জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বোর্ড থেকে ১৯৭৯ সালে এসএসসি ও ১৯৮১ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপরে ১৯৮৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিষয়ে বিকম (সম্মান) ও ১৯৮৫ সালে এমকম ডিগ্রি লাভ করেন। ১৯৯৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও ১৯৯৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৯৯০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে লেকচারার পদে যোগ দেন এবং ২০০৪ সালে অধ্যাপক হন।

আরও