পিরোজপুরে ডাকাতির সময় গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন, আটক করা হয়েছে একজনকে। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা বাকিরা পালিয়ে গেছেন বলে জানায় স্থানীয়রা। গতকাল ভোররাতে সদর উপজেলার পশ্চিম দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম সবুজ হাওলাদার (৫৫)। পুলিশ জানায়, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেয়া হলে ডাক্তার একজনকে মৃত ঘোষণা করেন।